September 29, 2026, 5:35 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে বোমা হামলায় ১৩ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির অন্তত ১৩ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-ভর্তি গাড়ি দিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক।

পুলিশের একজন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, বিস্ফোরণে দুইটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে ছয়জন শিশু আহত হয়েছে।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এলাকাটিতে প্রায় হামলা চালায় দেশটিতে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

আজকের বাংলা তারিখ



Our Like Page