November 28, 2026, 6:45 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৭ জঙ্গি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তের কাছে সেনাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে সাত জঙ্গি নিহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তান প্রদেশের ঝোভ জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। বন্দুকযুদ্ধের পর নিরাপত্তাবাহিনী গোলাবারুদ উদ্ধার করেছে।

বেলুচিস্তানের রাজধানী হলো কোয়েটা। প্রদেশটিতে বেলুচ জাতীয়তাবাদী, ইসলামি জঙ্গি ও ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page