March 30, 2026, 8:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানজুড়ে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে স্থানীয় সময় ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা কম্পনে কেঁপে ওঠে।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় এবং এর গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার। কম্পনের সময় সোয়াত, শাংলা ও বুনেরসহ আশপাশের এলাকাগুলোর বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হন।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক কারণে পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান ভূমিকম্প প্রবণ অঞ্চলে পড়ে। ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংযোগ স্থলের কারণে এই এলাকায় প্রায়ই শক্তিশালী কম্পন দেখা দেয়। উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও এখানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page