October 13, 2026, 2:15 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চায় মিসর : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাট চাষ করতে আগ্রহী মিসর। সেজন্য দেশটি পাট চাষ করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশও সহযোগিতা করতে রাজি আছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি। এ সময় পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চান রাষ্ট্রদূত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিসর আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। মিসরের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণ খুব ছোট। সেটি কীভাবে আরও বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করেছি। তারা তাদের দেশে পাট চাষ করতে চায়। পাট চাষের ব্যাপারে আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি, সহযোগিতা করতে পারব।

রাষ্ট্রদূতের সঙ্গে গাজা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, গাজায় যাতে যুদ্ধ বিপর্যয় কাটানো যায় এবং মানবিক সহায়তা আরও চাহিদা অনুযায়ী করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আরও কীভাবে সম্পৃক্ততা বাড়ানো যায়, সে বিষয়ে জোর দিয়েছেন। তারা উচ্চ পর্যায়ের সফর নিয়েও আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের দ্বিতীয় যৌথ পরামর্শক সভা দ্রুত করার বিষয়ে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page