October 3, 2026, 11:39 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলে বৃহস্পতিবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।
ইউএসজিএস’র একটি মানচিত্রে দেখা যায়, কম্পনটি ভেনিমো শহরের প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পূর্বে সমুদ্রের একটি এলাকায় কেন্দ্রীভূত ছিল। ভেনিমো সপ্তাহান্তে পোপ ফ্রান্সিসকে অভ্যর্থনার জন্য প্রস্তুতি নিচ্ছে।
প্রাদেশিক রাজধানী ওয়েওয়াকের একজন ফটোগ্রাফার ভূমিকম্পের পরপরই এএফপিকে বলেছেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না।
সিসমিক ‘রিং অফ ফায়ার’ এর উপরে অবস্থানের কারণে প্রায়ই পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প আঘাত হানে, এর তীব্র টেকটোনিক কার্যকলাপের প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।
পোপ ফ্রান্সিস তার ১২ দিনের সফরের প্রথম ধাপে এই সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়া পৌঁছেছেন।
শুক্রবার তিন রাতের সফরের জন্য তিনি খৃস্টান সংখ্যাগরিষ্ঠ পাপুয়া নিউ গিনিতে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার সীমান্তের কাছে পাপুয়া নিউ গিনির একটি প্রত্যন্ত উপকূলীয় শহর ভেনিমোতে তিনি সংক্ষিপ্ত যাত্রা বিরতি দেবেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page