September 22, 2026, 12:45 am
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পাবনায় এসএমজি-ওয়ানশুটার গানসহ চরমপন্থী সংগঠনের ৫ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা জেলার আটঘরিয়া উপজেলায় আত্মসমর্পণ করা সর্বহারা নেতা চাঞ্চল্যকর মুসা হত্যায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জেলার চাটমোহর উপজেলার কদমতলীর আব্দুল হাই সামাদের ছেলে সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ (২৫), আটঘরিয়ার নগরচাচকিয়া উত্তরপাড়ার নায়েব আলীর ছেলে একরাম হোসেন (২৫), আমিনপুর থানার চর দুর্গাপুরের কোরবান ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম (২৫), আতাইকুলা থানার সাদুল্লাহপুরের ফারাদপুর নতুনপাড়ার গফুর প্রামাণিকের ছেলে নাহিদুল ইসলাম শাকিল (১৯) এবং রাজবাড়ী জেলার চরভরাটের আজিজুল আয়নাল প্রামাণিকের ছেলে জালাল প্রামাণিক (২৮)।

পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে সর্বহারা নেতা মুসা খাঁ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে রবিবার দিবাগত রাত ৩টার দিকে আতাইকুলার ফারাদপুর নতুনপাড়ার নাহিদের বাড়িতে সর্বহারাদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫ চরমপন্থীকে কোনও ধরনের রক্তপাত ছাড়াই গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি এসএমজি, এসএমজির ম্যাগাজিন, এসএমজির ১৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি ওয়ানশুটার গান, একটি শটগান, ৩২ রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ,একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা কার্তুজ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে নজিবুলের চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিল ২০১৯ সালে আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা মুসা খাঁ (২৮)। বিকাল ৫টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করে চলে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page