April 4, 2026, 12:00 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাবনায় কুকুরের কামড়ে ১০ জন আহত ; শিক্ষার্থী ও পথচারী আতঙ্কে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার চাটমোহরে বেওয়ারিশ কুকুরের কামড়ে অন্তত দশ ব্যক্তি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চাটমোহর পৌরসদরের পাড়ায় মহল্লায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালে ভ্যাক্সিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আহতরা।

জানা গেছে, সম্প্রতি চাটমোহর পৌর সদরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল দশটার দিকে পৌরসদরের মির্জামার্কেট এলাকায় কুকুরের কামড়ে আহত হন সুখদেব কুন্ডু (৭০)। গত দুই দিনে দোলং মহল্লার শরীফের মেয়ে সম্পা (১১), মির্জাপুরের শিল্পী (৫০), পৌর সদরের বালুচর মহল্লার ইব্রাহিম খলিল (৫২), নাপিত পাড়ার শিখা রাণী (৬০) ও শঙ্কর দত্ত (৫০), বোঁথর গ্রামের কানাই চূর্ণকারসহ অন্তত দশ ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন। এছাড়া প্রায়শই কেউ না কেউ আহত হচ্ছেন কুকুরের কামড়ে। স্কুল, কলেজ গামী ছেলে মেয়ে সহ পথচারীরা ভয়ে ভয়ে পথ চলছেন। সরকারি ভাবে ভ্যাক্সিন সরবরাহ না থাকায় বিপাকে পরছেন মানুষ।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান, আমাদের সরবরাহকৃত ভ্যাক্সিন শেষ হয়ে যাওয়ায় আহতদেরকে ভ্যাক্সিন দিতে পারছিনা। ইতো পূর্বে সমাজ সেবা অধিদপ্তর কিছু ভ্যাক্সিন দিলেও তা শেষ হয়ে যাওয়ায় তারাও আর দিতে পারছেননা। নতুন বরাদ্দ পেলে তবেই এ সমস্যার সমাধান হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page