April 12, 2026, 11:17 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

পাবনার ঈশ্বরদীতে সাবেক এমপিসহ ৭১ জনের বিরুদ্ধে গুলি করে হত্যাপ্রচেষ্টার মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পাবনার ঈশ্বরদী উপজেলায় আজ পাবনা-৪ আসনের (ঈশ্বরদী- আটঘরিয়া)  সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের মোট ৭১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, শহরের পশ্চিমটেংরী এলাকার স্থানীয় যুবদলকর্মী নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ আগস্ট ২০২৪ তারিখে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে অংশ নিতে পশ্চিম টেংরী কাচারীপাড়া জামে মসজিদ মোড়ে জমায়েত হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে তাদেরকে মারপিট ও গুলি করে গুরুতর জখমকরে। হামলাকারিরা ককটেল বিস্ফোরন ঘটায়। এ ঘটনায় শহরের পশ্চিমটেংরী এলাকার স্থানীয় যুবদলকর্মী নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ আগস্ট ২০২৪ তারিখে মামলাটি দায়ের করেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ঈশ্বরদী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমান মিন্টু-সহ মোট ৭১ জন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page