October 18, 2026, 1:37 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাবনার চাটমোহরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঘটনা ঘটছে। এঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মওলা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী বাজারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান বাদী হয়ে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page