September 20, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাবনার যুবকের মাথা ফাটিয়ে বরখাস্ত হলেন  পুলিশ সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে এক যুবককে লোহার রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগে পুলিশ সদস্য সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম। এর আগে শনিবার (৮ এপ্রিল) সকালে চাটমোহর পৌর এলাকার মহিদ কোলনীর চৌধুরীপাড়ার সবেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মকবুল হোসেন প্রামাণিক (৩৫) উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের মৃত শফিউদ্দিন প্রামাণিকের ছেলে। আর সিরাজুল ইসলাম চাটমোহর থানার কনস্টেবল এবং থানা পুলিশের ওসি জালাল উদ্দিনের বডিগার্ড। তিনি মকবুলের ভাই সবেদের বাড়িতে ভাড়া থাকেন।

জানা গেছে, কয়েক দিন ধরে সবেদ প্রামাণিকের বাড়ির কাজ চলছিল। ভাই বিদেশে থাকায় এসব কাজের দেখাশোনা করছিলেন তার ছোট ভাই মকবুল হোসেন। শনিবার কাজের জিনিসপত্র নেওয়ার সময় গেটের সামনে রাখা অভিযুক্ত পুলিশ সদস্যের মোটরসাইকেল সরাতে বলেন মকবুল। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করেন সিরাজুল। এতে মকবুল মাটিতে লুটিয়ে পড়লে বেধড়ক পেটাতে থাকেন তিনি। এরপর মকবুলকে থানায় নিয়ে বসিয়ে রাখেন। এমনকি আটকের চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে আহত মকবুলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও অভিযুক্ত পুলিশ সদস্য সিরাজুল ইসলাম ও চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ সদস্য সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page