October 9, 2026, 10:44 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

নিহত আলিফ উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর পুটিপাড়া গ্রামের রোজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে লিবিয়াপ্রবাসী বাদশা আলীর স্ত্রী, দুই সন্তানের জননীর (২৬) ঘর থেকে আলিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই নারী দাবি করেছেন, আলিফ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আলিফের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি মাঝেমধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন। তাদের ধারণা, ওই সম্পর্কের জের ধরেই ঘটনাটি ঘটতে পারে। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page