April 5, 2026, 9:15 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাবনায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ হয়।

রোববার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশ ওই ক্লাবেই করে। রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক ও বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশের উচিত হবে দ্রুত তদন্ত করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page