September 7, 2026, 10:47 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

পাবনায় ভাড়া নিয়ে দন্দের জেরে  বাসের হেলপারকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনায় ভাড়া টাকা নিয়ে কথা বাগবিতণ্ডার জেরে জুবায়ের রহমান (২৫) নামের এক হেলপারকে ছুরিকাঘাতে হত্যা করেছে যাত্রী। এ ঘটনায় মারুফ হোসেন সুমন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) রাতে পাবনা বাস টার্মিনালে মাছরাঙ্গা পরিবহন নামক একটি বাসে এ ঘটনা ঘটে। জুবায়ের সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমানের ছেলে ।

নিহতর পরিবারের লোকজন জানান, রাতে ঢাকার গাবতলী থেকে মাছরাঙ্গা পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভাড়া নিয়ে বাসের মধ্যে মারুফ হোসেন সুমন নামের এক যাত্রীর সঙ্গে জুবায়ের বাগবিতণ্ডা হয়। তখন সেই যাত্রী তাকে দেখে নেওয়ার হুমকি দেন। গভীর রাতে বাসটি পাবনা শহরে এসে থামালে সেই যাত্রী লোকজন ডেকে আনেন। পরে তিনি ও তার লোকজন মারামারি শুর করেন। এ সময় হেলপারকে ওই যাত্রী ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনার সঙ্গে জড়িত মারুফ হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page