November 4, 2026, 10:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পাবনা জেলা উন্নয়ন কমিটির সভা  ; ১ লাখ ৬৭ হাজার মানুষ ভাতার আওতায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবনা জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায়  ১ লাখ ৬৭ হাজার মানুষকে ভাতার আওতায় আনা হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় আরো জানানো হয়েছে, জেলায় ২৬১ টি কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যাক্রম চলমান রয়েছে, ২৩ নভেস্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং পাবনায় মাটি ও সার পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়েছে।
জেলার সুজানগর বিল গাজনায় কচুরী পানার কারণে ফসল উৎপাদনে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই কচুরী পানা নির্মূলে বিশেষ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে আজকের সভায়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে উন্নয়ন সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. অতুল মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আকসাদ আল মাসুর আনন, সরকারী এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক এসএম ফরিদ, সাথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আল মাহমুদ , চাটমোহর পৌর মেয়র শাখাওয়াত হোসেন সাখো, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, গনপুর্ত বিভাগের নির্বাহী  প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট অধিদপ্তরের এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিএডিসি’র এডি (বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম ও বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page