August 18, 2026, 10:57 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান ইউজিসি’র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়নে কর্মদক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আজ বুধবার ইউজিসিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পারচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক প্রফেসর সেলিনা আক্তার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মতিন, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের (আইসিএসইটিইপি) প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দ উপস্থিত ছিলেন।
প্রফেসর আলমগীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে ইউজিসির করা তদন্তের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি আরো বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের কাজ সঠিক সময়ে শেষ করা না গেলে, অংশীজনেরা কাক্সিক্ষত সুবিধা থেকে বঞ্চিত হয়। পাশাপাশি এতে প্রকল্পের মেরিট নষ্ট হয়ে যায়। এছাড়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্প সরকারে বিধি-বিধান মেনে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন।
তিনি প্রকল্প তৈরির আগে যথাযথ সমীক্ষা পরিচালনা, প্রকল্পের অংশীজনদের সাথে সভা করা, প্রকল্প বাস্তবায়নে দক্ষ ও উপযুক্ত ব্যক্তিকে প্রকল্প পরিচালক নিয়োগ এবং চলমান উন্নয়ন প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত নতুন কোন প্রকল্প গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page