April 11, 2026, 5:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

পায়ে পা লাগাকে কেন্দ্র করে বিরোধ ; দুই শিক্ষার্থী হত্যা ; গ্রেপ্তার দুই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নিহত নাফিসের মা নার্গিস বেগম বাদি হয়ে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার রাতে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রাম থেকে সিফাত (১৪) এবং কালাইয়া বন্দর থেকে  সৈকত (১৪) নামের দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

বাউফল  থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা পায়ে পা লাগাকে কেন্দ্র করে বিরোধে জড়ায়। সেই রেশ ধরে ২২ মার্চ বিকালে বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিস, মারুফ ও সিয়ামের বাড়ি ফেরার সময় ব্রীজের উপর আগে থেকে ওত পেতে থাকা নবম শ্রেণীর রায়হান, নাঈম-২, হাসিবুলসহ বেশ কয়েকজন তাদের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।

স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে নাফিস ও মারুফকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার  (২৩ মার্চ)  বিকালে গ্রামের বাড়িতে  লাশ দাফন করা হয়।  এ জোড়া খুনের ঘটনায় গোটা বাউফলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page