April 1, 2026, 6:14 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

পারমাণবিক অস্ত্র ছাড়া ইউক্রেনে ন্যাটোকে পরাজিত করা অসম্ভব : রুশ কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ইউক্রেনে ন্যাটো জোটকে পরাজিত করতে পারবে না রাশিয়া। মঙ্গলবার নিজ দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন মন্তব্য করেছেন রুশ কমান্ডার আলেকজান্ডার খদাকভস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ডনেস্ক অঞ্চলে রুশ মিলিশিয়াদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন আলেকজান্ডার খদাকভস্কি। সম্প্রচারমাধ্যম রাশিয়া-১-এর সঙ্গে আলাপকালে মস্কোর সম্পদের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি।

তার দাবি, রাশিয়া এখন পুরো পশ্চিমা দুনিয়ার সঙ্গে লড়াই করছে। তাই ইউক্রেন যুদ্ধে উত্তেজনার পারদ বাড়লে পরবর্তী পদক্ষেপ হিসেবে একটা পথই খোলা থাকবে, আর সেটি হলো পারমাণবিক সংঘাত।

তিনি বলেন, আমাদের কাছে প্রচলিত উপায়ে ন্যাটো জোটকে পরাস্ত করার মতো রিসোর্স নেই। তবে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।

আলেকজান্ডার খদাকভস্কি এমন মন্তব্যের বিষয়ে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের প্রকাশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না।

তিনি বলেন, আমরা পাগল হয়ে যাইনি, আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। অপর পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় আমাদের এই অস্ত্র অনেক অত্যাধুনিক। এটা চরম সত্য। কিন্তু আমরা এটি পুরো দুনিয়ার ঘাড়ে ছুরি হিসেবে ঘুরাবো না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page