October 11, 2026, 7:12 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পার্বত্য অঞ্চলের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার : মন্ত্রী বীর বাহাদুর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ধারাবাহিকতায় বর্তমানে দুর্গম পার্বত্য অঞ্চলের অধিকাংশ গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। যেসব দুর্গম এলাকা বাকি রয়েছে, সেসব এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হচ্ছে।
শুক্রবার দুপুরে বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্য ইউনিয়নের ৩৩৮টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পাহাড়ের আনাচে কানাচে বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ চলছে। যেখানে বিদ্যুৎ লাইন বসানো যাবে না, সে সমস্ত দুর্গম পাহাড়ি এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত পৌঁছে দেয়া হবে। সোলারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো হলে সেখানকার দুর্গম পার্বত্য পল্লীগুলোর মানুষ ডিজিটাল সুযোগ সুবিধার অন্তর্ভুক্তির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে পারবেন।
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) হারুন অর রশীদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুরসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা উপজেলার কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম কম্বাইন্ড হারভেস্টার ও রাইস ট্রান্সপ্ল্যান্টার বিতরণ উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
প্রসঙ্গত,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন পার্বত্য জেলায় ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন (৩ বছর) পর্যন্ত ৪২ হাজার ৫শ’ পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও সোলার কমিউনিটি সিস্টেম বিতরন কার্যক্রম চলমান রয়েছে। সোলার সিস্টেম বিতরণের মধ্য দিয়ে পার্বত্য এলাকার দুর্গম এলাকায় সৌর বিদ্যুতের আলো আলোকিত হয়ে ওঠেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page