April 15, 2026, 12:47 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পাহাড়সম ঋণ মাথায় নিয়ে সরকারি কর্মীদের ৩৫ শতাংশ বেতনবৃদ্ধি করলো পাকিস্তান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। তার আগে গত শুক্রবার (৯ জুন) শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। তবে নির্বাচনমুখী বাজেটে বড় কোনো চমকের পথে হাঁটেনি শাহবাজ় শরীফের সরকার। বরং বাজেটের অর্ধেকেরও বেশি টাকা ঋণ মেটানোর জন্য তুলে রাখা হচ্ছে। তার ওপর, পাহাড়সম ঋণের চাপ সত্ত্বেও সরকারি কর্মীদের বেতন একলাফে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা।

পাকিস্তানে মূল্যস্ফীতির হার এখনো আকাশছোঁয়া। বৈদেশিক মুদ্রার সঞ্চয়ও শেষ হওয়ার পথে। এ অবস্থায় বৈদেশিক বাণিজ্য চালাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিনিময় প্রথার অনুকরণে পণ্যের বিনিময়ে পণ্য ফর্মুলায় এগোতে চাইছে পাকিস্তান সরকার।

শুক্রবার পাকিস্তানি অর্থমন্ত্রী মোট ১৪ দশমিক ৫ লাখ কোটি রুপির বাজেট পেশ করেছেন। এর মধ্যে ৭ দশমিক ৩ লাখ কোটি রুপিই খরচ হবে ঋণ মেটানোর কাজে।

বাজেটে চমক বলতে রয়েছে ১ম থেকে ১৬তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের বেতন ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত। ১৭তম থেকে পরের গ্রেডগুলোর কর্মীদের বেতন বাড়বে ৩০ শতাংশ হারে। এছাড়া সরকারি কর্মীদের অবসরকালীন ভাতাও ১৭ দশমিক ৫ শতাংশ বাড়ানোর কথা জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত ন্যূনতম বেতন ৩২ হাজার রুপি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে সরকারি কর্মীদের মন পেতেই পাকিস্তানের জোট সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

ঋণ দেওয়ার প্রাথমিক শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগেই পাকিস্তান সরকারকে জানিয়েছিল, নতুন করে কোনো জনমুখী প্রকল্প চালু করতে পারবে না তারা। সেই কথা মাথায় রেখেই শাহবাজের সরকার কোনো চমক দেখানোর পথে হাঁটলো না, নাকি পরবর্তী নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হওয়ায় এমন সাহসী পদক্ষেপ নিলো, তা স্পষ্ট নয়। সূত্র: জিও টিভি, আনন্দবাজার পত্রিকা

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page