April 13, 2026, 3:23 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে আমন চাষে প্রণোদনা দেয়ার লক্ষ্যে ৩৪ লক্ষ টাকা বরাদ্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পিরোজপুর জেলার কৃষকদের মাঝে আমন চাষে প্রণোদনা দেয়ার লক্ষ্যে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দিয়েছে।
জেলার ৭ উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে। প্রতিজন কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে। এ  প্রণোদনা বিতরণে ২৫ মেট্রিকটন বীজ, ৫০ মেট্রিকটন ডিএপি ও ৫০ মেট্রিকটন এমওপি সারের প্রয়োজন হবে। ২০২৩-২০২৪ মৌসুমে উফশী আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়ানিক সার সরবরাহের নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে সার ও বীজ ক্রয় এবং পরিবহন খরচ পরিশোধ করা হবে। পিরোজপুর সদর উপজেলায় ৭শতজন, ইন্দুরকানীতে ৬শত জন, কাউখালীতে ৫শত জন, নেছারাবাদে ৭ শত জন, নাজিরপুরে ৬শত ৫০ জন, ভান্ডারিয়ায় ৮শত জন এবং মঠবাড়িয়ায় ১ হাজার ৫০ জন  কৃষক এ প্রণোদনার বীজ ও সার পাবে। ইতোমধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় উপজেলা ওয়ারি বিভাজন সম্পন্ন করেছে। পিরোজপুরের কৃষি প্রণোদনার বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেয়া হবে। তিনি বলেন সরকারের এ প্রণোদনার সার ও বীজ পেয়ে কৃষকদের মাঝে আমন চাষে উৎসাহ সৃষ্টি হবে এবং এর ফলে অধিক পরিমাণ জমিতে আমন চাষ ও চাল উৎপাদন সম্ভব হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page