February 1, 2026, 2:58 pm
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারেরই চারজন রয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারটি শিশু, দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন, মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা একে একে শিশুসহ গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করেন। তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page