April 11, 2026, 6:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র পাওয়া যায়।

আটকরা হলেন, উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে মো. হাফিজুর রহমান হাসিব, একই এলাকার নাসির শিকদারের ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া, মো. কুদ্দুস মুন্সির ছেলে মো. ফাহাদ ও রিপন হাওলাদারের ছেলে মো. তৌহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের মঠবাড়িয়া সেনা ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের মধ্যে হাফিজুর রহমান তিনটি ও নাজমুল শিকদার দুইটি হত্যা মামলাসহ সাতটি পৃথক মামলার আসামি। এছাড়া অন্যরাও স্থানীয় তালিকাভুক্ত মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসী।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় রাম দা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, ১৩৫টি ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা, আটটি চোরাই মোবাইল, একটি ক্যামেরাসহ নগদ ১৫ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্র আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page