October 1, 2026, 10:31 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

পুতিনকে হত্যার হুমকি জেলেনস্কির ; উড়িয়ে দিলেন পেসকভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে হুমকি দিয়েছেন তাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে এই হুমকি নতুন কিছু নয়, তবে বিষয়টি বাস্তবতা বিবর্জিত।

গতকাল (মঙ্গলবার) ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন, “ইউক্রেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে বহুবার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে মৌখিক হুমকি দেয়া হয়েছে। তবে তারা কখনো এই কাজে সফল হতে পারবে না।”

ব্রিটিশ ট্যাবলয়েড দ্যা সান’কে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি অন্তত পাঁচ দফা হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। এরপর তিনি বলেন, যদি তাকে সুযোগ দেয়া হতো তাহলে তিনি রুশ প্রেসিডেন্টকে হত্যা করতেন।

জেলেনস্কি বলেন, “এটা যুদ্ধ এবং আমাদের মাতৃভূমিকে রক্ষা করার সব ধরনের অধিকার আমাদের আছে।” গত সোমবার তার এই সাক্ষাৎকার প্রকাশ করে দ্যা সান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page