October 3, 2026, 8:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে এই খবর সামনে এসেছে।

যদিও তিনি ঠিক কবে মস্কো সফর করবেন তা এখনও ঘোষণা করা হয়নি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে এবং এর মধ্যেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য রাশিয়া সফরের খবর সামনে এলো।

রাশিয়ার সংবাদমাধ্যম মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বরাত দিয়ে জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মস্কো সফর করবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফালের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার আরবিসি নিউজ আউটলেট বলেছে, ‘এই সফর কখন হবে, সে বিষয়ে আমরা রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মস্কোতে আসবেন, এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।’ পৃথকভাবে, মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি এই রাষ্ট্রদূত রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, উভয় পক্ষ নিজেদের মধ্যে ‘দৈনিক যোগাযোগ’ বজায় রাখে।

মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার থেকে ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে হামাস।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page