August 15, 2026, 2:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

পুনরায় নির্বাচিত হলে ক্যাপিটলে দাঙ্গাকারীদের মুক্ত করবেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের দাঙ্গায় অংশ নেয়ার কারণে যারা কারাবন্দী রয়েছেন পুনরায় নির্বাচিত হলে তিনি প্রথমেই তাদের মুক্ত করার অঙ্গীকার করেছেন।
সোমবার তিনি তার ট্রুথ সোশ্যাল ওয়েবসাইটে মেক্সিকোর সাথে সীমান্ত বন্ধেরও অঙ্গীকার করেন।
তিনি বলেছেন, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম কাজ হবে মেক্সিকোর সাথে সীমান্ত বন্ধ করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলের জিম্মিদের মুক্ত করা যাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে।
তিনি দাঙ্গাকারীদের ‘জিম্মি’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প জানুয়ারিতে আইওয়ায় একটি নির্বাচনী সমাবেশ থেকে এসব জিম্মিকে মুক্তি দিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেন।
প্রাইমারিতে ট্রাম্পের অপ্রতিরোধ্য জয়ের পর তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর কার্যত সাবেক এই প্রেসিডেন্টই এখন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর ঠেকাতে ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালায় যা ছিল মার্কিন ইতিহাসে নজিরবিহীন।
তখন থেকে গত ৩৮ মাসে প্রায় এক হাজার ৩৫৮ বিবাদীকে অভিযুক্ত এবং প্রায় পাঁচশ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। বিচার বিভাগের সর্বশেষ প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা গেছে।
এদিকে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে থাকা অনেকগুলো আইনি চ্যালেঞ্জ ক্ষতিতো করেইনি, বরং রিপাবলিকানদের মধ্যে তার জনপ্রিয়তা আরো বাড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page