October 16, 2026, 10:06 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুলিশ সংস্কার কমিটির কাছে র‌্যাব বিলুপ্তির সুপারিশ করলো বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত চেয়ে সুপারিশ করেছে বিএনপি। সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করে দলটি।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার (পুলিশ) সংস্কার এখন সময়ের দাবি।

হাফিজউদ্দিন বলেন, র‌্যাব অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই আমরা র‌্যাব বিলুপ্তির সুপারিশ করেছি।

বিএনপি নেতা আরও বলেন, পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা র‌্যাব ইতোমধ্যে দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত হয়েছে। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, অধিকাংশ রাজনৈতিক দল এবং সুধীজন র‌্যাবকে দেশে সংঘটিত অধিকাংশ গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের জন্য দায়ী করেছে। বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে। এই প্রেক্ষাপটে র‌্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে।

সুপারিশমালায় বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে বলেও জানান হাফিজ উদ্দিন।

হাফিজ বলেন, পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তকাদের সঙ্গে কথা বলেছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। অনেকের সঙ্গে কথা বলেছি। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা।

তিনি বলেন, গত ১৬ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। যার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। যারা বিতর্কিত হয়ে পড়েছেন, মর্যাদা বলতে কিছুই বাকি নেই সেইসব পুলিশ সদস্যদের। গুম-খুন-নির্যাতনের কারণে তাদের ওপরে আস্থা নেই জনগণের।

এর আগে পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা তৈরি করতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি করেছিল বিএনপি। ওই কমিটি পরে একাধিক বৈঠক ও বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করে এই প্রস্তাবনা তৈরি করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page