September 30, 2026, 5:37 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পূর্ব-পশ্চিম সবার সঙ্গে বন্ধুত্ব রেখে এগিয়ে যাবে দেশ: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন নতুন সরকারের সামনে বাইরের বিশ্বের কোন চাপ নেই। পূর্ব-পশ্চিম সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই সহযোগিতামূলক মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।

রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বে কয়েকটি যুদ্ধের বাস্তবতায় দেশকে এগিয়ে নিয়ে যাবার বহুবিধ চ্যালেঞ্জ আছে ঠিকই; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কাছে কোন বাধাই বাধা নয়।

বিভক্ত বিশ্বে পথচলায় অনেক ঝুঁকি আছে উল্লেখ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল বন্ধুরাষ্ট্রের মতামতকে গুরুত্ব দেয় বাংলাদেশ। কাজেই জাতির জনকের পররাষ্ট্র নীতির অনুসরণে দেশকে এগিয়ে নেয়াটাই মূল দায়িত্ব মনে করছেন হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের নানা পর্যবেক্ষণ থাকে। কিন্তু দিন শেষে আমরা একসঙ্গে কাজ করি। সবাই আমাদের উন্নয়ন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন বন্ধু দেশের কনসার্নকে আমরা মূল্য দেই।

তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতিতেই অটল থাকবে, সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও বর্ণনা আছে, আমরা তাদের মূল্যায়ন করি এবং দিনের শেষে আমরা (তাদের সবাইকে নিয়ে) কাজ করব।’

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page