October 16, 2026, 10:24 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

পেন্টাগনের সিস্টেমে চীনা প্রযুক্তিগত সহায়তা বন্ধ করল মাইক্রোসফট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সিস্টেমে চীনা কর্মীদের দিয়ে প্রযুক্তিগত সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

এর আগে প্রো-পাবলিকা নামের এক সংবাদ সংস্থা জানায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড পরিষেবা রক্ষণাবেক্ষণের জন্য মাইক্রোসফট চীনের ইঞ্জিনিয়ারদের ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় মার্কিন কর্মীদের তদারকি ছিল কম এবং অনেক সময় তাদের প্রয়োজনীয় দক্ষতাও ছিল না।

বিষয়টি ফাঁস হওয়ার পর শুক্রবার এমন ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

পেন্টাগনের প্রধান পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড পরিষেবার কাজ চীনের কর্মীদের দিয়ে করানো হচ্ছিল। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এখন থেকে চীনের কোনো কর্মী প্রতিরক্ষা দপ্তরের সিস্টেমের সাথে ‘কোনোভাবেই জড়িত’ থাকবে না।

মাইক্রোসফটের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফ্রাঙ্ক শ অবশ্য ‘এক্স’ (সাবেক টুইটার)-এর এক পোস্টে বলেছেন, ‘মার্কিন সরকারের গ্রাহকদের সেবা দেওয়ার পদ্ধতিতে আমরা পরিবর্তন এনেছি, এতে করে চীনের কোনো প্রকৌশল দল প্রতিরক্ষা দপ্তরের সরকারি ক্লাউড এবং সংশ্লিষ্ট পরিষেবাগুলিতে প্রযুক্তিগত সহায়তা দিতে পারবে না।’

মার্কিন সিনেটর টম কটন বৃহস্পতিবার হেগসেথকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় পেন্টাগন প্রধান জানিয়েছিলেন, তিনি এটি দেখবেন।

শুক্রবার সন্ধ্যায় হেগসেথ ‘এক্স’-এ একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘দেখা যাচ্ছে যে কিছু প্রযুক্তি সংস্থা প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড পরিষেবাগুলিতে সহায়তা করার জন্য সস্তা চীনা শ্রম ব্যবহার করছে। বর্তমান ডিজিটাল হুমকির পরিবেশে এটি স্পষ্টতই অগ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘আমার নির্দেশে, প্রতিরক্ষা বিভাগ দ্রুততম সময়ে একটি দুই সপ্তাহের পর্যালোচনা শুরু করবে। এতে খতিয়ে দেখা হবে, এ ধরনের কাজ অন্য কোথাও হচ্ছে কি না।’

হেগসেথ বলেন, ‘আমরা আমাদের সামরিক অবকাঠামো ও অনলাইন নেটওয়ার্কে যেকোনো ধরনের হুমকি পর্যবেক্ষণ ও প্রতিরোধ চালিয়ে যাব।’

এ সময় তিনি গণমাধ্যমসহ যারা বিষয়টি সামনে এনেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page