September 30, 2026, 9:24 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে হিজবুল্লাহ-হামাসের শোক প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানাচ্ছে পুরো বিশ্ব। বাদ যায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহও। দুই সংগঠনই তার মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।

সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বৈষম্য, বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে হামাসের পক্ষ থেকে শোক প্রকাশ করে পোপ ফ্রান্সিসের নৈতিক ও মানবিক অবস্থানকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেইসঙ্গে বিশ্বের সমস্ত মুক্তিকামী জনগণ ও ধর্মাবলম্বীদের ন্যায়বিচার, স্বাধীনতা ও নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি।

আজকের বাংলা তারিখ



Our Like Page