September 30, 2026, 6:41 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পোপ হিসেবে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে পোপের আদলে পোশাক ও মুকুট পরা ছবি বানিয়ে নিজের মালিকাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, ট্রাম্পের ডান হাতের আঙুল আকাশের দিকে ইশারা করছে। তিনি পোপের মতোই হুবহু পোশাক ও রাজকীয় প্রতীক পরে আছেন এবং বসে আছেন সিংহাসনে।

তবে এই ছবি পোস্ট করা নিয়ে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নিজেকে দেখতে আগ্রহী বলে জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রসিকতার ছলে এমন আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন বলে জানানো হয়।

গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। এখন নতুন করে কে হবেন পোপ তা নিয়ে জল্পনা চলছে।

এমন জল্পনার মধ্যেই গত সপ্তাহে পোপ হিসেবে কাকে দেখতে চান- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেন, আমিই পরবর্তী পোপ হতে চাইব। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।

তবে এবার ট্রাম্প এইআই’র মাধ্যমে পোপের আদলে নিজের ছবি পোস্ট করলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page