March 29, 2026, 9:15 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের ; রাশিয়ার নয়: প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে পোল্যান্ডে গিয়ে পড়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটোর একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, পোলান্ডে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর বলে মিত্রপক্ষকে জানিয়েছেন জো বাইডেন।

এর আগে প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে পোল্যান্ডের গ্রামে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে ছোড়া হয়েছে বলে ৩ মার্কিন কর্মকর্তা আভাস দেন।

যুক্তরাষ্ট্রের ওই ৩ কর্মকর্তা বলেছেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে। একটি রুশ ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিতে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এরপর সেটি পোল্যান্ডে গিয়ে পড়েছে।

এর আগে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলা রাশিয়া থেকে হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে যে, রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। তবে, মনে হচ্ছে রাশিয়া থেকে এটি ছোড়ার সম্ভাবনা কম। আমরা বিষয়টা দেখবো। তবে এখন বিভিন্ন সূত্র বলছে, বাইডেন এরিমধ্যে মিত্র দেশগুলোকে নিশ্চিত করে বলেছেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার নয়, এটি ইউক্রেনের। গতকাল পোল্যান্ডের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে দুই জন নিহত হন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page