October 1, 2026, 2:32 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ডে ক্ষমতা হারাতে যাচ্ছে ক্ষমতাসীন ডানপন্থী পিআইএস দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোল্যান্ডের ক্ষমতাসীন ডানপন্থী ‘ল অ্যান্ড জাস্টিস পার্টি’ বা পিআইএস ক্ষমতা হারাতে চলেছে। দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এক্সিট পোলের ফলাফলে এই ইঙ্গিত মিলেছে। ফলে দলটি আর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে সক্ষম হবে না।

পিআইএস এই নির্বাচনে বেশি ভোট পেয়েছে কিন্তু এককভাবে তারা ক্ষমতা ধরে রাখার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এক্সিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে, পিআইএস পেয়েছে শতকরা ৩৬.৮ ভাগ ভোট যার অর্থ দাঁড়ায় জাতীয় সংসদের ৪৬০টি আসনের মধ্যে তারা ২০০টি পাবে। এই আসন নিয়ে দলটি সরকার গঠন করতে পারবে না। পোল্যান্ডের সংবিধান অনুযায়ী সরকার গঠনের জন্য জাতীয় সংসদের ৪৬০টি আসনের মধ্যে ২৩১টি আসন প্রয়োজন হয়। পোল্যান্ডে গতকাল রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আজ আংশিক ফলাফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে, এক্সিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে, লিবারেল সিভিক কোয়ালিশনের নেতৃত্বাধীন বিরোধীদলগুলো ২৪৮টি আসন পেতে যাচ্ছে। এর মধ্যে শুধু লিবারেল সিভিক কোয়ালিশন পাচ্ছে ৩১.৬ ভাগ ভোট।

এই ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে বিরোধী জোটের নেতা ডোনাল্ড ট্রুস বলেছেন, “গণতন্ত্রের বিজয় হয়েছে, পিআইএস সরকারের অবসান হচ্ছে।” ৬৬ বছর বয়সী এই নেতা এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

ক্ষমতাসীন পিআইএস দল ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ব্যাপকভাবে কিয়েভের পক্ষে সমর্থন দিয়ে আসছিল। নির্বাচনে পরাজয় এটি বড় কারণ বলে মনে করা হচ্ছে#

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page