March 29, 2026, 9:13 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিতর্কের সকল তথ্য দিতে মিত্রদের প্রতি ইউক্রেনের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র বিতর্কের ‘সকল তথ্য’ দিতে কিয়েভের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, এটি রাশিয়া ছুঁড়েছে। আর কিয়েভের এমন দাবি ওয়ারশের দাবির বিপরীত। খবর এএফপি’র।
পশ্চিমা সমর্থিত ইউক্রেনের অভ্যন্তরে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ চলাকালে দেশটির সীমান্তবর্তী প্রিজিওদাদো গ্রামে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে মঙ্গলবার দু’জন নিহত হয়।
এই ঘটনার পরপরই আশঙ্কা করা হচ্ছিল এটি ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। কিন্তু বুধবার পোল্যান্ড জানায়, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইউক্রেনের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া হয়েছে। সেই তত্ত্বটি তখন ওয়াশিংটনও সমর্থন করেছিল।
জেলেনস্কি তার রাতের ভাষণে বলেন, ‘আমরা এ ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে বিস্তারিত সবকিছু ও প্রকৃত ঘটনা জানতে চাই। আর সেজন্য আমাদের অংশীদারদের কাছে থাকা সকল তথ্য আমাদের জানার এবং ঘটনাস্থলে আমাদের প্রবেশের সুযোগ থাকা দরকার।’
এর আগে জেলেনস্কি বলেছিলেন, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের ছিল কিয়েভ এমন কোন প্রমাণ পায়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page