October 16, 2026, 6:00 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

প্রচন্ড গরমে তৃষ্ণার্ত হায়নাকে পানি খাওয়ানোর ভিডিও ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কথায় আছে জীবনের অপর নাম পানি। সব প্রাণীর বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। কিন্তু ক্রমাগত গাছ কাটা ও পানির বহুল অপচয়ের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে মানুষের পাশাপাশি পশুপাখিও পানি সংকটে পড়েছে। এ কারণে মানুষের পাশাপাশি পশুপাখিকেও পানির খোঁজে দীর্ঘ পথ পাড়ি দিতে দেখা যায়।

কাঠবিড়ালি এবং অন্যান্য তৃষ্ণার্ত প্রাণীদের মানুষের কাছে এসে তার হাত থেকে পানি পান করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও রয়েছে। সম্প্রতি এমনই আরেকটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে একটি তৃষ্ণার্ত হায়না মরুভূমির প্রান্তর থেকে পানির খোঁজে এক ব্যক্তির কাছে ছুটে আসছে। এরপর লোকটি তাকে বোতল থেকে পানি খাওয়ায় নিজে হাতেই।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দাও টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, একটি হায়না মরুভূমির প্রান্তর থেকে থেকে একজন পর্যটকের কাছে আসে একটু পানির সন্ধানে। সেই ব্যক্তি তার পানির বোতলটি সেই তৃষ্ণার্ত হায়নার দিকে বাড়িয়ে দেয়।

হায়না তৃষ্ণা নিবারণের পরে ব্যক্তিটি হায়নার শরীরকে শীতল করার জন্য তার ওপর পানি ছিটিয়ে দেয়। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ১২.৩ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, ভিডিওটি দেখার সময়, ব্যবহারকারীরা মহানুভবতার ব্যক্তির প্রশংসা করছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page