March 26, 2026, 4:00 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

প্রতিবেশির হক সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“তোমরা সবাই মহান আল­াহ্ তা’আলার ইবাদত কর, তার সঙ্গে কাউকে শরীক করোনা। পিতা-মাতার সঙ্গে ভাল ব্যবহার কর, নিকট আত্মীয়, ইয়াতীম ও মিসকিনদের প্রতিও এবং প্রতিবেশী আত্মীয়ের প্রতি। আত্মীয় প্রতিবেশীর প্রতি, পথ চলার সঙ্গী ও পথিকের প্রতি এবং তোমাদের অধীনস্ত ক্রীতদাস ও দাসীদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন কর”। (সূরা নিসা ঃ আয়াত: ৩৬)

১. হযরত ইব্নে উমর (রা) ও আয়েশা সিদ্দীকা (রা) হতে বর্ণিত তারা উভয়ে বলেন- রসুলুল­াহ (সঃ) ইরশাদ করেন, হযরত জিবরাঈল (আঃ) এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকলেন। এমনকি আমার মনে হল, হয়ত তিনি প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দিবেন। (বোখারী ও মুসলিম)
২. হযরত আবু যার (রা) বর্ণনা করেন, রসুলুল­াহ (সঃ) বললেন, হে আবু যার যখন তুমি তরকারী পাকাও, তাতে একটু বেশী পানি দিয়ে ঝোল বাড়াও এবং তোমার প্রতিবেশীকে পৌছে দাও। (মুসলিম শরীফ)
৩. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন-  রসুলুল­াহ (সঃ) ইরশাদ করেন, মহান আল­াহ্ তা’আলার কসম! সে লোক মু’মিন নয়, মহান আল­াহ্ তা’আলার কসম! সে লোক মু’মিন নয়, মহান আল­াহ্ তা’আলার কসম! সে লোক মু’মিন নয়। জিজ্ঞেস করা হলো, ইয়া রসুলুল­াহ (সঃ) কে সে লোক যে মু’মিন নয়, জবাবে রসুলুল­াহ (সঃ) বললেন, যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। ইমাম বোখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের বর্ণনায় আছে   “যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয় সে কখনই বেহেশতে প্রবেশ করতে পারবে না”।
৪. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন-  রসুলুল­াহ (সঃ) ঘোষণা করেন, হে মুসলিম মহিলাগণ, কোন প্রতিবেশিনী  যেন অপর প্রতিবেশীকে তুচ্ছ জ্ঞান না করে। এমন কি বকরীর পায়ের একটি ক্ষুর উপঢৌকন পাঠালেও নয়। (বোখারী ও মুসলিম শরীফ)
৫. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন-  রসুলুল­াহ (সঃ) ইরশাদ করেন, যে লোক মহান আল­াহ্ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে লোক মহান আল­াহ্ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের ইজ্জত করে আদর আপ্যায়ন করে। যে লোক মহান আল­াহ্ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভাল কথা কথা বলে, অথবা নিরব থাকে।  (বোখারী ও মুসলিম শরীফ)
৬. হযরত আয়েশা সিদ্দীকা (রা) হতে বর্ণিত, তিনি বলেন ইয়া রসুলুল­াহ (সঃ) আমার দুই ঘর প্রতিবেশী রয়েছে। এদের মাঝে কাকে আমি হাদিয়া দিব ? তিনি বললেন, উভয়ের মধ্যে যার ঘর তোমার বেশী কাছে হয় তাকে। ( বোখারী শরীফ)

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page