September 21, 2026, 9:47 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

প্রতিবেশীর কুপ্রস্তাবে অতিষ্ঠ সদ্যবিধবা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠি রাজাপুরে এক সদ্যবিধবা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা করেছে।

এর আগে রোববার দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড চাড়াখালী গ্রামের নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ।

নিহতের স্বামীর পরিবার জানায়, মৃত নাসরিন বেগমের বাবার বাড়ি রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলায় ও বিয়ের পর এখনও তার কোনো সন্তান হয়নি। রাজাপুর চাড়াখালী গ্রামের মামুন হোসেনের সঙ্গে বিয়ের পর সে স্বামীর বাড়িতে থাকতেন। স্বামী মামুন কর্মস্থল ঢাকায় থাকলেও মাঝে মাঝে বাড়ি আসতেন। তিনমাস পূর্বে হঠাৎ মামুনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।  এরপর থেকে গৃহবধূ নাসরিন বাপের বাড়ি ফিরে না গিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন।

এলাকাবাসীরা জানান, প্রতিবেশী শাহিন তালুকদারের ছেলে মাদকাসক্ত জাহিদ তালুকদার নাসরিন বেগমকে নিয়ে এলাকায় কুরুচিপূর্ণ অপবাদ ছড়ালে তার আত্মসম্মানে লাগে। বখাটে জাহিদ বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এসব কর্মকাণ্ডে বিধবা নাসরিন অতিষ্ট হয়ে উঠেছিলেন বলে জানান এলাকাবাসীরা।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র জানান, নাসরিনের লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page