October 10, 2026, 5:30 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

প্রতিরক্ষা খাতে ১৭ শতাংশ বাজেট বাড়াচ্ছে পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান আসন্ন অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। আগের বছরের তুলনায় এবার ১৭ শতাংশ বেশি অর্থ খরচ করতে চায় দেশটির সরকার। সম্প্রতি ভারতের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনার পর এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে চীন থেকে অস্ত্র সংগ্রহ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
মঙ্গলবার (১১ জুন) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় নতুন বাজেট সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ করেছে। নথিগুলো থেকে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৯০০ কোটি মার্কিন ডলার বরাদ্দের পরিকল্পনা রয়েছে শেহবাজ শরিফ সরকারের। যা পাকিস্তানি মুদ্রায় প্রায় ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন রুপি। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২ দশমিক ১৮ ট্রিলিয়ন রুপি।

চরম অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান বর্তমানে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে ঋণের সুদ পরিশোধে। এরপরেই সবচেয়ে বড় ব্যয়ের খাত হিসেবে রয়েছে প্রতিরক্ষা।

ব্লুমবার্গ জানায়, গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষই অংশ নেয়। সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এপ্রিলে জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর। নয়াদিল্লি হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে।

সংঘর্ষের সময় পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যেখানে ব্যবহৃত হয় চীনের তৈরি জেএফ-১৭ ও জেড-১০সি যুদ্ধবিমান। এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে চীনা অস্ত্রের চাহিদা বেড়ে যায়।

পাশাপাশি, পাকিস্তান সম্প্রতি জানিয়েছে, চীন তাদের ৪০টি জে-৩৫ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, কেজে-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এইচকিউ-১৯ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের চীন থেকে অস্ত্র আমদানির হার ৮২ শতাংশ বেড়েছে। এর আগের সময়কাল ২০০৯-২০১২ সালে এই হার ছিল ৫১ শতাংশ।

পাকিস্তানের এই প্রতিরক্ষা খাতের ব্যয়বৃদ্ধি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা এবং অস্ত্র প্রতিযোগিতার বাস্তব চিত্র তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page