October 24, 2026, 6:15 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

প্রতিরোধ শক্তিগুলোর মোকাবিলায় নারী ও শিশু হত্যা ইসরাইলের অক্ষমতার প্রমাণ : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: গাজার রণাঙ্গনে ফিলিস্তিনী জনগণই বিজয়ী। ইসলামি বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফিলিস্তিন ইসলামি জিহাদের মহাসচিব জনাব জিয়াদ আল-নাখালার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে দেওয়া সাক্ষাতে ওই মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন: গাজা ও ফিলিস্তিনের জনগণের উচ্চ মর্যাদা এবং অবস্থান আর ছয় মাসের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ব্যর্থতা একটি ঐশী ঘটনা।
সর্বোচ্চ নেতা গাজায় ইসরাইলি গণহত্যা সম্পর্কে বলেন: বিশ্ব জালিম শক্তিগুলোর সামরিক ও অর্থনৈতিক সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরাইল নারী ও শিশু হত্যা করে যাচ্ছে। এই ঘটনা প্রমাণ করছে প্রতিরোধ শক্তিগুলোকে মোকাবেলা করা কিংবা তাদের পরাজিত করার ক্ষমতা তাদের নেই।
জিয়াদ আল-নাখালাকে সর্বোচ্চ নেতা দৃঢ়তার সঙ্গে বলেন: আল্লাহর ফজলে ফিলিস্তিনী জনগণের বিজয় দেখতে পাবে।
ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিবও ওই সাক্ষাতে ফিলিস্তিন বিষয়ে ইরানের সহায়তা ও সমর্থনের প্রশংসা করেন। তিনি মরহুম কাসেম সোলায়মানির কথা স্মরণ করে বলেন: গাজায় এখন যা কিছু ঘটছে তা মূলত কারবালারই পুনরাবৃত্তি। সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও গাজার জনগণ প্রতিরোধ শক্তির পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ফিলিস্তিনীদের ওই দৃঢ়তার কারণে প্রতিরোধ শক্তিকে নির্মূল করার লক্ষ্যে আমেরিকা এবং ইসরাইলসহ তাদের দোসররা যেসব পরিকল্পনা গ্রহণ করেছিল সবই ব্যর্থ হয়ে গেছে।
হামাস এবং ইসলামি জিহাদের মধ্যে পরিপূর্ণ সমন্বয়ের ওপর জোর দিয়ে জিয়াদ আন-নাখালা আরও বলেন: গাজার জনগণ এবং প্রতিরোধ বাহিনী চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্তে অটল থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর রহমতে অদূর ভবিষ্যতে বিজয় অর্জিত হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page