October 13, 2026, 2:11 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম বাড়ল ৩০-৭০ পয়সা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের বাড়তি দামের মধ্যেই বাড়তে যাচ্ছে বিদ্যুতের ও গ্যাসের দাম। শ্রেণিভেদে আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের খুচরা দাম ইউনিট (কিলোওয়াট) প্রতি ৩০ থেকে ৭০ পয়সা পর্যন্ত বৃদ্ধি করা হবে। এছাড়া বাণিজ্য ও শিল্পসহ অন্য শ্রেণিতেও বাড়বে এ সেবাপণ্যটির দাম। আগামী সপ্তাহে এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করবে বিদ্যুৎ বিভাগ। নতুন মূল্যহার ১ মার্চ থেকে কার্যকর হবে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা দাম বৃদ্ধি নয়, সমন্বয় করা হচ্ছে। কারণ দেশের বাজারে মার্কিন ডলারের দাম বেড়েছে। ফলে ডলারের বিপরীতে টাকার মান কমেছে। ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি মেটাতে এবং জ্বালানি দাম যেহেতু ডলারে পরিশোধ করতে হয়, তাই মূল্য সমন্বয় করতে হচ্ছে। এছাড়া সরকার পর্যায়ক্রমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেয়া ভর্তুকি কমিয়ে আনার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি মার্চ মাস থেকে কার্যকর হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে দেশেও ওঠা-নামা করবে জ্বালানি তেলের দাম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ প্রসঙ্গে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, দেশের বাজারে ডলারের দাম বেড়েছে। ফলে আমাদের খরচ বেড়ে গেছে অনেকখানি। এই কারণে এখন আমরাদের বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করতে হচ্ছে। তিনি বলেন, এটা দাম বাড়ানো নয়, ডলার দামের কারণে যে ঘাটতি তৈরি হয়েছে, সে জায়গাটা সমন্বয় করা হচ্ছে।

মার্চে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুতের ক্ষেত্রে আমরা আবাসিকের লাইফ লাইন গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি ৩০ পয়সা এবং ৬০০ ইউনিটের উপরে গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি ৭০ পয়সা বাড়বে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারে যে গ্যাস দেয়া হচ্ছে সেখানেও দাম বাড়বে ইউনিট (এক হাজার ঘনফুট) প্রতি ৭০ পয়সা। তিনি বলেন, তেল আনবো, এলএনজি আনবো। কিন্তু ডলার নেই। কয়লার বিল দেয়া যাচ্ছে না।

জানা গেছে, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর কারণে বিদ্যুতের দাম বাড়ছে। পাশাপাশি ঋণের শর্ত হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ভর্তুকিমুক্ত করার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ রয়েছে। এ পটভূমিতেই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। সঙ্গে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম সমন্বয় করার পদ্ধতি চালু হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page