October 13, 2026, 1:05 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রতি লিটারে ১০ টাকা কমে মিলবে সয়াবিন তেল : বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রোববার (৩ মার্চ) থেকে ১৬৩ টাকা লিটার দরে ভোজ্যতেল কেনা যাবে।

শনিবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্য অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট ওমেন এন্ট্রেপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স।

নতুন এ দাম শুক্রবার (১ মার্চ) থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে এখনো তেল আগের দামেই বিক্রি হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, মিল থেকে বাজার পর্যন্ত নতুন মূল্যের প্রভাব পৌঁছাতে একটু সময় লাগে। মিল মালিকরা নিজেরাই জানিয়েছেন ১ তারিখ থেকে নতুন মূল্য কার্যকর করার কথা। রোববার থেকেই নতুন দামে বাজারে ভোক্তারা ভোজ্য তেল কিনতে পারবেন।

আহসানুল ইসলাম টিটু আরও বলেন, রমজানে যেন কোনভাবেই ভোক্তাদের বেশি দামে নিত্যপণ্য কিনতে না হয় সেটাই আমাদের টার্গেট। প্রধানমন্ত্রীর নির্দেশ রমজান বা রমজানের বাইরেও সাধারণ ভোক্তারা নিত্যপণ্যের ব্যাপারে কোনো ব্যবসায়ী বা কোনো গোষ্ঠী কারও কাছে জিম্মি থাকতে পারবে না।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page