October 4, 2026, 2:05 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহীর চাঁদ এখন নেত্রকোনার জেলহাজতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নেত্রকোণায় দায়েরকৃত চারটি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে নেত্রকোনা জেলা আদালত।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে চাঁদকে পুলিশ আদালতে হাজির করলে আদালতের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম কামাল হোসাইন তার জামিন না মঞ্জুর করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও নেত্রকোনা জেলা বারের সম্পাদক অ্যাডভোকেট মহিবুল ইসলাম লিটন বলেন, দায়ের করা চারটি মামলায় শ্যেন অ্যারেস্ট দেখিয়ে আজ আদালতে আসামি আবু সাঈদকে হাজির করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

এর আগে ২২ ও ২৩ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা যুবলীগ নেতা সিদ্বার্থ শংকর পাল বাবু, রেজাউল হাফিজ রেসিম নেত্রকোণা আদালতে পৃথক চারটি মামলা দায়ের করেন। তখন অভিযোগুলো আমলে নিয়ে নেত্রকোণা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণের আদেশ দেন আদালত।

মামলায় বলা হয়, গত ১৯ মে প্রকাশ্য জনসভায় শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্যে মানহানিকর, কুরুচিপূর্ণ ও বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ধরনের হুমকি দেওয়ায় বাদীরা সংক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আইনে মামলা রুজু হয়।

 



Our Like Page