April 1, 2026, 8:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলছেন: খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অবহেলিত ছিল। সেই অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সহযোগিতা করে স্বাবলম্বী করে তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২ আগস্ট) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী স্কুল মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ষাড় বাছুর, গো খাদ্য, হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১৩০টি পরিবারের মাঝে ষাড়, বাছুর ও ১৬৬টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস বিতরণ বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নমুখী মূলস্রোতে সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁসহ দেশব্যাপী এই কার্যক্রম চলমান রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এখন আর আগের দিনের মতো নেই। নিজেদের এরা বদলে ফেলছে। উন্নয়ন হচ্ছে তাদের জীবনমানের, বাড়ছে শিক্ষার হার। আর এসব সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আজকে যেসব ষাড়-বাছুর ও হাঁস বিতরণ করা হয়েছে এসব পালনের মাধ্যমে মানুষের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের পাশাপাশি ওই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। এ ছাড়া কর্মসংস্থানের ফলে নারীর আয় বাড়বে এবং ক্ষমতায়ন ঘটবে।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহবানও জানান মন্ত্রী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ৮৫ হাজার টাকার চেক বিতরণ, জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ২৮২ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ, ১৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page