September 30, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাল পা‌কিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পা‌কিস্তান। দেশটির নেতাদের এ অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার সৈয়দ আহমেদ মারুফ।

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান হাইক‌মিশনার।

ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন জানায়, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

হাইক‌মিশনার ৭ জানুয়া‌রি অনু‌ষ্ঠিত নির্বাচ‌নে আওয়ামী লীগের বিজয়ের জন্য শেখ হা‌সিনা‌কে অভিনন্দন জানান এবং পাকিস্তানের নেতা‌দের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় মারুফকে অভিনন্দন জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page