September 30, 2026, 5:41 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে অভিনন্দন জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

অভিনন্দন বার্তায় বিক্রমাসিংহে বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে আপনার দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় এবং প্রধানমন্ত্রী পদে আপনি পুনরায় নির্বাচিত হওয়ায় শ্রীলঙ্কার জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার দলের প্রতি আস্থার কারণে এ বিজয়ে বাংলাদেশের জনগণ আপনাকে যোগ্য নেতৃত্বে বসিয়েছে। আপনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের জনগণের উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি।

বঙ্গবন্ধুকন্যাকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে। আমাদের এই বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। আপনার এ মেয়াদে পারস্পরিক সুবিধাজনক সময়ে আমি আপনাকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানাতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও বাড়াবে। পাশাপাশি শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং বিদ্যমান অন্যান্য সম্পর্ককে শক্তিশালী করবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page