March 8, 2026, 10:13 am
শিরোনামঃ
যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের প্রয়োজন নেই : ট্রাম্প যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম
এইমাত্রপাওয়াঃ

প্রধান উপদেষ্টাকে আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি জানালেন কুয়েতর রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়াসে কুয়েত দক্ষিণ এশিয়ার এই দেশটি থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নিয়োগ করবে। ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি আজ এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কুয়েত রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি ছিলেন “বাংলাদেশের চমৎকার বন্ধু” এবং আগামী দিনেও তিনি এই ভূমিকা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ “কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক” গড়ে তুলতে চায়।
কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে ৩ লাখের বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশি নিয়োগ করতে আগ্রহী। কুয়েতে ৫ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্যও কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই।”
বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page