November 28, 2026, 5:33 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

প্রধান বিচারপতির সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

সোমবার (২২ মে) সুপ্রিম কোর্টে এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট কাওসার আহমেদ, সচিব নারায়ণ চন্দ্র সরকার, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের চেয়ারম্যান কমিশনের বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে  প্রধান বিচারপতিকে অবহিত করেন এবং মানবাধিকার কমিশনের অভিযোগ ব্যবস্থাপনা, বেঞ্চ পরিচালনা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন। প্রধান বিচারপতি কমিশনের কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানবাধিকার সুরক্ষায় কমিশনকে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page