August 12, 2026, 6:02 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রাণ বাঁচাতে ফের ভারতে আশ্রয় নিল ২৯ মিয়ানমার সেনা ; নয়াদিল্লীর গভীর উদ্বেগ প্রকাশ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহী বিরোধী গোষ্ঠীর সংঘর্ষের জেরে সেখান থেকে আরও ২৯ জন সেনা সদস্য পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে এ পর্যন্ত মোট ৭৪ জন মিয়ানমার সেনা মিজোরামে পালিয়ে এসেছে। এর মধ্যে কিছু সেনা সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষ মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

এদিকে, মিয়ানমারের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লী। গতকাল (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘আমাদের সীমান্তের কাছে এ ধরণের ঘটনা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মায়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা সহিংসতার অবসান চাই। আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে পরিস্থিতি পুনরুদ্ধার বা সমাধানের কথা বলি। আমরা মায়ানমারে শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

তিনি আরও বলেন, মায়ানমারে সংঘাত শুরু হয় ২০২১ সালে। এরপর থেকে মায়ানমারের বিপুল সংখ্যক নাগরিক ভারতে আশ্রয় নিচ্ছেন। এমন পরিস্থিতিতে মায়ানমার সীমান্ত থেকে ভারতীয় রাজ্যগুলোর স্থানীয় কর্তৃপক্ষ মানবিক কারণে পরিস্থিতি যথাযথভাবে সামাল দিচ্ছে।’

প্রসঙ্গত, গত (মঙ্গলবার) দুপুরে ৩৯ জন, একইদিনে সন্ধ্যায় আরও ৪ জন এবং  (বুধবার) সকালে ২ সেনা সদস্য মিয়ানমার থেকে পালিয়ে মিজোরামে প্রবেশ করে আত্মসমর্পণ করলে আধাসামরিক বাহিনী অসম রাইফেলস তাদের গ্রেফতার করে হেফাজতে নেয়। এসব ঘটনার পর এবার ফের ২৯ জন মিয়ানমার সেনা সদস্য ভারতের মিজোরামে পালিয়ে এসেছে। পুলিশের মহাপরিদর্শক (সদর দফতর) লালবিয়াকাথাং খিয়াংতে বলেছেন, তারা আন্তর্জাতিক সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে মিয়ানমারের চিন রাজ্যের তুইবুয়ালে অবস্থিত তাদের ক্যাম্প থেকে এখানে পালিয়ে এসেছে।

এদিকে, জানা গেছে, ভারতের মিজ়োরামের সঙ্গে মিয়ানমারের স্থলসীমান্ত প্রায় ৫১০ কিলোমিটার। গত ৭ নভেম্বর বিধানসভার নির্বাচন পর্ব শেষ হলেও এখনও ভোটগণনা হয়নি মিজ়োরামে। এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক শরণার্থীর আগমনে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন।

মিজ়োরাম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং সহিংসতা কবলিত মণিপুরের সঙ্গেও মিয়ানমারের স্থলসীমান্ত রয়েছে। চলমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার নজরদারিতে নিযুক্ত সীমান্ত রক্ষী বাহিনী ‘বিএসএফ’ এবং অসম রাইফেলস বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page