February 2, 2026, 3:36 pm
শিরোনামঃ
মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

প্রেমিকা ছেড়ে যাওয়ায় পেমিক পেলেন হৃদয় ভাঙা বীমার ২৫ হাজার টাকা!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্পর্কের সমাপ্তি অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত বেদনাদায়ক হয়। সম্পর্ক যত গভীর হয়, ততই বাড়ে আবেগের যোগ। তাই সম্পর্ক ভেঙে গেলে, সেই আবেগের ঘরে জোর ধাক্কা লাগে। বেড়ে যায় মানসিক চাপ ও উদ্বেগ। তাতে মনের ব্যথা দ্বিগুণ হতে পারে। কিন্তু তাই বলে হৃদয় ভাঙার জন্য বিমা! শুনতে অবাক লাগলেও সামাজিক মাধ্যমের মারফতে জানা গেছে এ খবর।

হৃদয় ভাঙার ‘বিমা’র কারণেই প্রেমিকার সঙ্গে ব্রেকআপের ফলে ২৫,০০০ টাকা পেয়েছেন প্রতীক আরিয়ান নামে এক ব্যক্তি। প্রশ্ন হল, এমনটা কেমন করে সম্ভব?

গোটা বিষয়টি টুইটারে খোলাসা করেছেন প্রতীক নামের ওই যুবক নিজেই।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, প্রতীক ও তার প্রেমিকা একটি ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। ঠিক করেন, দু’জনেই প্রতি মাসে ওই অ্যাকাউন্টে ৫০০ টাকা করে জমা রাখবেন। অর্থাৎ মাস প্রতি অর্থের পরিমান হবে ১০০০ টাকা। এইসঙ্গে উভয়ের সম্মতিতেই ঠিক হয়, প্রেমিকা ভালবাসায় ধোকা দিলে প্রেমিক ওই টাকা পাবেন, একইভাবে প্রেমিক ধোকা দিলে যাবতীয় অর্থ পাবেন প্রেমিকা। ওই তহবিলের নামকরণ করা হয় ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড’।

টুইটার পোস্ট প্রতীক জানিয়েছেন, আমি সম্প্রতি ২৫ হাজার টাকা পেয়েছি। কারণ প্রেমিকা আমাকে ঠকিয়েছে। আমরা ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ডে’ ৫০০ টাকা করে জমিয়েছিলাম। চুক্তি মতো সেই টাকাই পেয়েছি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page