February 16, 2026, 1:14 am
শিরোনামঃ
নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন আগামীকাল সোমবার ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল পুরো রমজান মাস জুড়ে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আইজিপির পদত্যাগ ; নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০ জেলায় সহিংসতায় ৩ জন নিহত ; ৩ শতাধিক আহত চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ গাজায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্ট বাইডেন পারকিনসন রোগে আক্রান্ত নন : হোয়াইট হাউজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের স্বাস্থ্যগত ও বয়সের বিষয় নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউজ।

নিজ দল ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা চিঠিতে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন জো বাইডেনও। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

আজ থেকে প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। নিজের প্রার্থিতা নিয়ে এমন উদ্বেগের মধ্যে চলতি সপ্তাহে ৫০ জনের বেশি ডেমোক্র্যাটের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন।

অন্যদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট বাইডেন পারকিনসন রোগে আক্রান্ত নন।

ব্রিফিংয়ে ‘প্রেসিডেন্ট কি পারকিনসনের চিকিৎসা নিয়েছেন?’ এ প্রশ্ন করা হলে পিয়েরে বলেন, না। ‘প্রেসিডেন্ট কি চিকিৎসা নিচ্ছেন?’ উত্তরে পিয়েরে বলেছেন, না। ‘প্রেসিডেন্ট কি পারকিনসনের জন্যে কোন ওষুধ নিচ্ছেন?” এ প্রশ্নের জবাবেও পিয়েরে না বলেছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page