September 8, 2026, 9:58 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের রায় ঘোষণার ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২৯ বছর পর গোপালগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজান ওরফে শাহিনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. মিজান ওরফে শাহিন গোপালগঞ্জ সদরের কাঠি এলাকার মৃত ওয়াদুদ দফাদারের ছেলে। হত্যার পর শাহিন মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন। পরে দেশে এসে ফরিদপুর ও ভাঙ্গাসহ দেশের বিভিন্নস্থানে পরিচয় গোপন করে অবস্থান করছিলেন।

র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ১৯৯৪ সালের ১৪ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগতি এলাকার বাসিন্দা মৃত নজির শেখের ছেলে চা দোকানি সেকেন্দার শেখকে চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই থানায় হত্যা মামলা করেন। এ ঘটনার পর মিজান ওরফে শাহিন কৌশলে মালয়েশিয়া চলে যান। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page